Update

NOTICE: Hello !! Thanks for visit Techs Gateway. If any problem or request contact with us. Contact: techsgateway@gmail.com

জনপ্রিয় ১০ টি AI ওয়েবসাইট যেগুলো আপনাকে তাক লাগিয়ে দেবে

Sumon Mahmud
Post by: Sumon Mahmud

Published: October 20, 2023

Posted in: AI & Machine Learning

 জনপ্রিয় ১০ টি AI ওয়েবসাইট যেগুলো আপনাকে তাক লাগিয়ে দেবে 


আসসালামু আলাইকুম ।টেকস গেটওয়ে ব্লগে আপনাকে স্বাগতম । আশা করি ভালো আছেন । প্রযুক্তি আমাদের বর্তমান দুনিয়ায় একটা বিস্ময় । সেই বিস্ময়কর আবিষ্কারে বর্তমানে যুক্ত হয়েছে Ai ( Artificial Inteligence) প্রযুক্তি । Ai প্রযুক্তি বের হওয়ার পর বর্তমানের অনালাইনে যুক্ত হয়েছে একটু ভিন্ন মাত্রা । Ai এর উপর নির্ভর করে তৈরি হয়েছে অসংখ্য ওয়েবসাইট । সেই ওয়েবসাইটের নান্দনিক কাজগুলো সবাইকে যেমন মুগ্ধ করছে ঠিক তেমনি Ai ওয়েবসাইট এর মাধ্যমে করা যাচ্ছে অনেক রকম কাজ । যেই কাজগুলো করতে আগে ঘণ্টার পর ঘন্টা সময় লাগতো সেগুলো Ai প্রযুক্তির ওয়েবসাইটের মাধ্যমে নিমিষেই করা যাচ্ছে ।

তাই আমাদের আজকের টপিক জনপ্রিয় কিছু Ai ওয়েবসাইট নিয়ে । আজকে আমরা জনপ্রিয় ১০ টি Ai ওয়েবসাইট দেখবো এবং এগুলোর কাজ দেখবো । আর হ্যা , যেহেতু অসংখ্য Ai ওয়েবসাইট রয়েছে তাই আমরা এরা পর্ব আকারে নিয়মিত পোস্ট করবো । আজকে আমাদের Ai ওয়েবসাইট নিয়ে ১ম পর্ব ।

Ai কি ?

Ai মানে হচ্ছে Artificial Intelligence অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা । মানুষকে চিন্তা শক্তিকে যখন বৈজ্ঞানিক উপায়ে কোন যন্ত্রে বা ওয়েবসাইটে রূপ দেওয়া হয় তখন সেই প্রযুক্তিকে Ai প্রযুক্তি বলে । এটি এমন ধরনের প্রযুক্তি যেটি প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি এবং এটি মানুষের মতো চিন্তা করতে সক্ষম এবং মানুষের মতো কাজ করতে সক্ষম ।

বর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা কম বেশি সবাই ChatGPT এবং Ai এই শব্দগুলো প্রায় শুনি এবং দেখি ।সোশ্যাল মিডিয়াগুলোতে বর্তমানে Ai প্রযুক্তির ছোঁয়ায় ভরে গেছে ।

 ১। ChatGPT:


ওয়েবসাইট লিংকঃ https://chat.openai.com/

ইন্টারনেট ব্যবহার করি অথচ ChatGPT- র নাম শুনে নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে । কি এই ChatGPT ?

ChatGPT হলো একটি Pre-Train ল্যাঙ্গুয়েজ মডেল যা OpenAi দ্বারা তৈরী করা হয়েছে ।এটি মানুষের মতো টেক্সট রেসপন্স তৈরি করতে সক্ষম । এটি ডিপ লার্নিং এলগরিদম ব্যবহার করে মানুষের কথোপকথনের অনুরূপভাবে প্রতিক্রিয়া তৈরি করে যা টেক্সট রেসপন্স হিসেবে প্রকাশ পায়। এটি নিয়ে বর্ণনা করতে গেলে শেষ হবে না । অন্য একদিন ChatGPT নিয়ে আলাদা একটা পোস্ট করবো ইনশা আল্লাহ ।

ChatGPT-র কাজ কি ?

ChatGPT-র কাজ বলে শেষ করা যাবে না ।এটি বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্রযুক্তি ।আপনার যে তথ্যটি লাগবে আপনি ChatGPT কে জিজ্ঞেস করলে তার উত্তর পেয়ে যাবেন । এই ধরুন , আপনি একটা ইংরেজি শব্দের অর্থ জানতে চান অথবা আপনি একটা ইংরেজি শব্দের ৫ টা Synonym জানতে চান । আপনি ChatGPT কে জিজ্ঞেস করুন "Give me 5 Synonym of Good" । দেখবেন সাথে সাথে আপনি good শব্দটির ৫টি Synonym পেয়ে যাবেন।এমন কোন প্রশ্ন নেই যার উত্তর ChatGPT দিতে পারবে না । আপনি যদি একে সঠিক Prompt বা Command দিতে পারেন তাহলে এটি আপনাকে তথ্য দিবেই । গুগলে আপনি যেমন কোন তথ্যের জন্য সার্চ করেন ঠিক সেইভাবে ChatGPT তে আপনি ম্যাসেজ করবেন ChatGPT আপনাকে উত্তর দেবে । তবে , গুগল এর থেকে ও এটি এক ধাপ এগিয়ে । যেমন আপনি যদি একটি Apps তৈরি করতে চান তাহলে পরিপূর্ণ একটা Apps তৈরির সম্পূর্ণ কোড আপনি chatGPT থেকে নিতে পারবেন । কিন্তু আপনি হয় তো গুগলের কাছে সেটা পাবেন না আর পেলেও ছড়ানো ছিটানো ।

 কিভাবে ব্যবহার করবেন ?

আপনি আপনার একটা জিমেইল দিয়ে জাস্ট একটা একাউন্ট করুন আর ব্যবহার করুন । এর ব্যবহার একদম সরল । ইন্টারফেস একদম সাবলীল । এটির ফ্রী এবং প্রিমিয়াম দুই ধরনের ভার্সন রয়েছে । প্রিমিয়াম ভার্সনে ফ্রী ভার্সনের থেকে একটু বেশি সুবিধা রয়েছে ।

সুবিধা: বলে শেষ করা যাবে না । বিস্তারিত জানতে আপনি চাইলে একটু ইউটিউব এ সার্চ করুন বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ।

অসুবিধা:

১। এটির ভালো দিক হচ্ছে এটি অনৈতিক  কাজের  প্রতি সাড়া দেয় না । যেমন: আপনি ChatGPT ম্যাসেজ করলেন " How to hack a website"  দেখবেন উত্তর আসবে

"I'm very sorry."

অর্থাৎ যেই কাজের মাধ্যমে ইনটারনেট দুনিয়ায় কারো ক্ষতি হবে এমন প্রশ্নের জবাব বা সহায়তা ChatGPT দিবে না ।

২। এটি আপনাকে আপডেট তথ্য দিতে পারবে না । এটি সর্বশেষ ২০২২ এর সেপ্টেম্বর মাসের শেষের দিকের আপডেট তথ্যগুলো আছে । এর পরের তথ্যগুলোর আপডেট উত্তর অনেক সময় নাও পেতে পারেন।  তবে ChatGPT নিত্য নতুন চমক নিয়ে আসছে ।

৩। এটি ব্যবহারে মানুষের কাজ কমে যাচ্ছে তাই অনালাইনে যারা কাজ করে তাদের কাজ কমে যাবে । কারণ সেই কাজ একটা ওয়ার্কার দিয়ে করলে যেই টাকা আর সময় লাগতো সেই একই কাজ ChatGPT দিয়ে করলে কম টাকা , কম সময় লাগবে ।

 ২। Bard AI:


ওয়েবসাইট লিঙ্কঃ https://bard.google.com/

Bard AI ও ChatGPT এর মতো সাইট । এটির নির্মাতা আমাদের সবার পরিচিত গুগল । অর্থাৎ একটি গুগলের একটি প্রোডাক্ট । বর্তমানে এটি রিসার্চ পর্যায়ে আছে অর্থাৎ এটি এখনো গবেষণা মুডে ব্যবহারকারীদের মাঝে আছে । প্রতিদিন কিছু না কিছু তারা আপডেট করছে তারা । তবে আশা করা হচ্ছে যেহেতু গুগলের মালিকানায় এটি থেকে ব্যবহারকারী চমকপ্রদ কিছু ফিচার পাবে এবং লাভবান হবে। এটির সম্পর্কে গুগল আদৌ বিস্তারিত তথ্য দেয় নি , এর কার্যক্ষমতা সম্পর্কে সেইভাবে কিছু বলে নাই।আশা করা যায় , এটিও ব্যবহারকারীদের মন যোগাতে পারবে ।খুব তাড়াতাড়ি এটির অফিসিয়াল ভার্সন লঞ্চ করবে ।

কিভাবে ব্যবহার করবেন ?

খুব সহজ । জাস্ট আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলুন আর ব্যবহার করুন ।

৩। MidJourney AI:


ওয়েবসাইট লিঙ্কঃ https://www.midjourney.com/

MidJourney হলো একটি Ai ইমেজ জেনারেটর ওয়েবসাইট । এর মাধ্যমে আপনি একটা Prompt দিয়ে যেকোন ছবি তৈরি করতে পারবেন অথবা আপনার একটা Realistic একটা ছবিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে পারবেন ।

যেমন: আপনি যদি Prompt দেন " tiny cute adorable ginger tabby kitten studio light "

তাহলে MidJourney আপনকে নিচের মতো ফলাফল দেবে ।

অসুবিধাঃ

১। MidJourney আপনাকে কিছু কাজ ফ্রীতে করে দিবে কিন্তু অতিরিক্ত সেবা বা ফিচার পেতে আপনাকে অর্থ ব্যয় করতে হবে ।

২। এটি ব্যবহার করতে হলে আপনার একটি Discord অ্যাকাউন্ট থাকতে হবে ।

৩। এটার ইন্টারফেস একটু জটিল । তবে টেকস গেটওয়ে থাকতে ভয় নেই । খুব তাড়াতাড়ি MidJourney নিয়ে বিস্তারিত একটা পোস্ট করবো ইনশা আল্লাহ্‌ ।

 ৪। Murf AI:

ওয়েবসাইট লিঙ্কঃ https://murf.ai/

 Murf AI হচ্ছে ভয়েস ওভার জেনারেটর ওয়েবসাইট । এর মধ্যে আপনি কোন লেখাকে ভয়েসে রূপান্তর করতে পারবেন ।আপনি যদি Product developer, Educator, Marketer, Animator, Podcaster , Author, Customer Support ইত্যাদি নিয়ে কাজ করতে চান তাহলে আপনি Murf AI প্রযুক্তি ব্যবহার করে লেখাকে ভয়েস এ রূপ দিয়ে আপনার দুর্দান্ত কন্টেন্ট তৈরি করতে করেন । যেগুলো আপনি যদি Digital Content Creator হয়ে থাকেন তাহলে ভালো সেবা দিতে পারবেন আপনার Viewers দের । তবে এই ওয়েবসাইটের কিছু অসুবিধা ও রয়েছে । এটি আপনাকে মাত্র 10 মিনিটে ফ্রিতে ভয়েস জেনারেশনের এবং 10 মিনিটের ট্রান্সক্রিপশন সহ ফ্রি প্ল্যান প্রদান করবে এর বেশি সেবা নিতে আপনাকে অর্থ ব্যয় করতে হবে ।

 কিভাবে ব্যবহার করবেন ?

খুব সহজ । জাস্ট আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলুন আর ব্যবহার করুন । এটার ফ্রি প্ল্যান যেটা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আর যদি প্রিমিয়াম প্ল্যান ব্যবহার করতে চান আপনাকে অর্থ ব্যয় করতে হবে ।

 ৫। Resumemaker Ai:

ওয়েবসাইট লিঙ্কঃ https://resumaker.ai/

পড়াশোনা শেষে আমরা সবাই কমবেশি দুই চারটা চাকরির আবেদন করি । আর এই আবেদন করতে লাগে  Resume। কিন্তু দুঃখের বিষয় আমরা কয়জনই Resume তৈরি করতে পারি ?

তাই তাদের জন্য জনপ্রিয় এই ওয়েবসাইট । এখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজেই আপনার জন্য একটি আকর্ষণীয় Resume তৈরি করতে পারবেন । প্রথমে আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন আপনার মেইল দিয়ে Sign up করবেন তারপর আপনার প্রয়োজনীয় তথ্য চাইবে সেগুলো সঠিকভাবে দিবেন ব্যাস কাজ শেষ দেখবেন ওয়েবসাইটটি আপনাকে একটি আকর্ষনীয় Resume তৈরি করে দেবে।

কিভাবে ব্যবহার করবেন ?

খুব সহজ । জাস্ট আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলুন আর ব্যবহার করুন ।

 ৬। Removal Ai:

ওয়েবসাইট লিঙ্কঃ https://removal.ai/ 

সুন্দর ফটো এডিটিং কার না সখ । আমরা সবাই চাই আমাদের হাতের সখের মোবাইল দিয়ে একটি সুন্দর ছবি তুলে সেটাকে আকর্ষণীয়ভাবে এডিটিং করে সোস্যাল মিডিয়ায় আপলোড করতে । কিন্তু এই এডিটিং করতে আমাদের অনেক সময় আমাদের ছবির Background Remove করতে হয় । এর জন্য আমরা অনেকে হয় তো  বিভিন্ন Photoshop Software এর সাহায্য নিই । আর Photoshop দিয়ে একটা ছবির Background Remove করতে অনেক সময় লাগে আর এটা আমরা অনেকে পারি না কারণ আমাদের অনেকের কম্পিউটার নেই আবার মোবাইল দিয়েও কাজটি নিখুঁতভাবে করা যায় না । তাই তাদের জন্য Removal Ai ওয়েবসাইটটি বেস্ট অপশন । এখানে আপনি আপনার যেই ছবির Background Remove করবেন সেই ছবি দিবেন ওয়েবসাইটটি নিমিষের মধ্যেই আপনাকে একটা Background Removed ছবি উপহার দিবে । যারা ছবি নিয়ে কাজ করেন বা স্টুডিও আছে তাদের জন্য এটা খুবই উপকারী একটা ওয়েবসাইট । এখানে থেকে প্রাপ্ত ছবি আপনি দুইভাবে ডাউনলোড করতে পারবেন । প্রথমত ফ্রী ডাউনলোড যেটার ছবির কোয়ালিটি একটু নিম্ন হবে আরেকটা হলো Paid ডাউনলোড যেটার ছবির কোয়ালিটি একটু ভালো হবে । তবে আমরা ফ্রিতেই ডাউনলোড করবো সেটা দিয়েই কাজ চালানো যায় ।

আর হ্যাঁ বলে রাখি এই ওয়েবসাইটটিতে বিকল্প আরেকটা ওয়েবসাইট আছে ।

বিকল্প ওয়েবসাইটের লিংকঃ  https://www.remove.bg/

দুইটাই একই কাজ করে । আপনি যেকোন একটা দিয়ে আপনার কাজ করতে পারেন ।

৭। Adobe Firefly:

ওয়েবসাইট লিঙ্কঃ https://firefly.adobe.com/

কম্পিউটার ব্যবহার করে কিন্তু Adobe নামটা শোনে নাই এমন মানুষ ইন্টারনেট দুনিয়ায় খুবই কম । Adobe Firefly হলো Adobe Creative Cloud এর একটি একটি প্রোডাক্ট । এর মাধ্যমে আপনি আকর্ষনীয় কিছু ডিজাইন তৈরি করতে পারবেন । এর মাধ্যমে আপনি লেখা থেকে কোন ছবি তৈরি করতে পারবেন । যেমন আপনি যদি এখানে Prompt দেন "Dog in a sweater with laughing face" দেখবেন আপনার সামনে হাসি মুখ নিয়ে একটা সোয়েটার পরা কুকুর এসেছে । এছাড়াও ওয়েবসাইটটি মাধ্যমে আপনি কোন ছবিতে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন । ছবিতে কোন অবজেক্ট যুক্ত করতে পারবেন , ছবি থেকে কোন অবজেক্ট সরাতে পারবেন , আকর্ষনীয় টেক্সট ইফেক্ট তৈরী করতে পারবেন , কালার ভেরিয়েশন তৈরি করতে পারবেন , আপনার কোন 3D মডেলকে ছবিতে রূপদান করে আকর্ষনীয় কালার দিতে পারবেন , ছবির যেকোন অবজেক্ট এক জায়গায় থেকে অন্য জায়গায় সরাতে পারবেন ।

অসুবিধা: এখানে আপনি ফ্রীতে এবং প্রিমিয়ামে দুইটা ভার্সন পাবেন । ফ্রীতে বুঝতেই পারছেন সুবিধা একটু কম পাবেন এবং ওয়াটার মার্ক থাকবে হয়তো আর প্রিমিয়ামে একটু বেশি সুবিধা এবং কোন ওয়াটার মার্ক থাকবে না।

 কিভাবে ব্যবহার করবেন ?

Adobe Firefly ব্যবহারের জন্য জাস্ট আপনার ইমেইল দিয়ে একটা একাউন্ট তৈরি করুন আর ভেসে যান ডিজাইন এর রাজ্যে । অর্থ ব্যয় না করতে চাইলে আপনি ফ্রি ভার্সন ও ব্যবহার করতে পারবেন ।

 ৮। Writesonic Ai:

ওয়েবসাইট লিঙ্কঃ https://writesonic.com/

Writesonic.com হলো একটি জনপ্রিয় অনলাইন টুল যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে লেখা বা কনটেন্ট তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ওয়েবসাইট ব্যবহারকারীদের ক্রিয়েটিভ লেখার কাজে সাহায্য করে, সামগ্রিক পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে সাহায্য করতে পারে এবং বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে সাহায্য করতে পারে, উদাহরণস্বরূপ আপনি যদি ব্লগ পোস্ট লিখতে চান, ইমেইল মার্কেটিং চিঠি তৈরি করতে চান, সামাজিক মাধ্যম পোস্ট তৈরি করতে চান তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য হতে পারে বেস্ট অপশন ।

অসুবিধা: এই ওয়েবসাইটটি বিনামূল্যে ব্যবহার করা যায়, তবে কিছু সেবা এবং প্ল্যানের জন্য মূল্য প্রযোজ্য হতে পারে, যেটি আপনার ব্যবহারের সীমা বা কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে।

কিভাবে ব্যবহার করবেন ?

Writesonic ব্যবহারের জন্য জাস্ট আপনার ইমেইল দিয়ে একটা একাউন্ট তৈরি করুন

৯। Grammarly:

ওয়েবসাইট লিঙ্কঃ https://www.grammarly.com/

Grammarly হলো একটি জনপ্রিয় Free Writing AI Assistance । এর মাধ্যমে আপনি নির্ভুলভাবে ইংরেজি লিখতে পারবেন । যেকোনো বানান ভুল,ব্যাকরণগত ভুল , বিরামচিহ্নজনিত ভুল এড়াতে পারবেন । সহজ কথায় এর মাধ্যমে আপনি ভুলমুক্ত ইংরেজি লিখতে পারবেন ।

সুবিধাঃ এটি আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন । একটি হলো ওয়েবসাইটের মাধ্যমে আরেকটি হলো এদের মোবাইল কীবোর্ড এবং কম্পিউটার ব্রাউজার এক্সটেনশন রয়েছে । আপনি মোবাইল ব্যাবহার করলে এদের কীবোর্ড ইন্সটল দিতে পারেন । আপনি যখন কোন ইংরেজি লিখবেন দেখবেন ভুলগুলো আপনাকে ধরিয়ে দেবে । অথবা আপনি কম্পিউটার ব্যবহারকারি হয়ে থাকলে তাদের এক্সটেনশন ইন্সটল দিয়ে রাখবেন । তারপর আপনি জেখানেই কোন ইংরেজি লিখবেন সেটার ভুল আপনাকে ধরিয়ে দেবে ।

কিভাবে ব্যবহার করবেন ?

Grammarly ব্যবহারের জন্য জাস্ট আপনার ইমেইল দিয়ে একটা একাউন্ট তৈরি করুন । এটিতে আপনি ফ্রি মোড ব্যবহার করতে পারেন আর যদি Advanced ফিচার ব্যবহার করতে চান তাহলে অর্থ ব্যয় করতে হবে ।

১০। Imagelarger Ai:

ওয়েবসাইট লিঙ্কঃ https://imglarger.com/

অনেক সময় আমরা মোবাইল দিয়ে নিজেদের ছবি তুলি কিন্তু আমাদের মোবাইল ফোনের ক্যামেরা ভালো না থাকায় আমাদের ছবির কোয়ালিটি খারাপ হয় । তাহলে উপায় কি ? হ্যা উপায় একটা আছে । সেটা হচ্ছে Imagelarger । এটি এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি আপনার লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটির ছবিতে রূপান্তর করতে পারবেন এবং আপনার ফটোর কোয়ালিটি অনেকটা ভালো হবে এবং ফটো পিক্সেল বেড়ে যাবে ।

কিভাবে ব্যবহার করবেন ?

Imagelarger ব্যবহারের জন্য জাস্ট আপনার ইমেইল দিয়ে একটা একাউন্ট তৈরি করুন । এটিতে আপনি যখন প্রথম অ্যাকাউন্ট করবেন তখন ১০ টি ক্রেডিট পাবেন সেই ক্রেডিট ব্যবহার করে ছবি জেনারেট করতে হবে । আপনি প্রতি মাসে ১০ টি ফ্রি ক্রেডিট পাবেন । এর বেশি নিতে হলে আপনাকে অর্থ ব্যয় করতে হবে ।

 তো আজকের মতো এখানেই শেষ । সামনের দিন দেখা হবে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন , সুস্থ থাকবেন । টেকস প্রযুক্তির সাথেই থাকবেন । 


Post a Comment

0 Comments