Update

NOTICE: Hello !! Thanks for visit Techs Gateway. If any problem or request contact with us. Contact: techsgateway@gmail.com

ফেসবুকে খারাপ ভিডিও আসা চিরতরে বন্ধ করবেন যেভাবে

Sumon Mahmud
Post by: Sumon Mahmud

Published: October 20, 2023

Posted in: Cybersecurity

ফেসবুকে খারাপ ভিডিও আসা চিরতরে বন্ধ করবেন কিভাবে ? 

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি ।আর যারা নিয়মিত টেকস গেটওয়ের সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কেননা টেকস গেটওয়ে থেকে আমরা নিয়মিত কিছু না কিছু শিখতে পারি । তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট নিয়ে এসেছি । আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করি । আর ফেসবুকের একটা অন্যতম বিনোদন এর রিলস ভিডিও । আমরা যখনি সময় পাই ফেসবুকে ভিডিও দেখি । অনেক সময় আমরা একা একা দেখি বা অনেক সময় আমাদের হাতের ফোনটি বাচ্চাদের হাতে থাকে তারা দেখে । এই ভিডিও দেখতে দেখতে অনেক সময় আমাদের সামনে অশ্লীল , কুরুচিপূর্ণ ভিডিও চলে আসে যা আমাদের সহ বাচ্চাদের জন্য ক্ষতিকর । তাহলে এ থেকে কি মুক্তির কোন উপায় নেই ?  হ্যাঁ আছে । আজকে আপনাদের এমন একটা সেটিং দেখাবো যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন । তো চলুন শিখে নিই সেই সেটিং । 

ধাপ-১ঃ প্রথমে আপনি আপনার মোবাইলে অফিসিয়াল ফেসবুক আপস ইন্সটল করে নিন । না বুঝলে নিচে screenshot দেখুন । 




ধাপ-২ঃ এরপর আপসটি ওপেন করে বামদিকের তিনটা ডট বা দাগ আইকনে চাপ দিন । না বুঝলে নিচে Screenshot দেখুন । 



ধাপ-৩ঃ ক্লিক করে নিচের দিকে গিয়ে দেখুন লেখা আছে settings & privacy সেখানে ক্লিক করুন । না বুঝলে নিচে Screenshot দেখুন । 

 


ধাপ-৪ঃ এইবার দেখুন লেখা আছে Settings সেখানে চাপ দিন । না বুঝলে নিচে Screenshot দেখুন । 


ধাপ-৫ঃ এবার দেখুন লেখা আছে News Feed সেখানে চাপ দিন । না বুঝলে নিচে Screenshot দেখুন । 


ধাপ-৬ঃ এবার নিচের দিকে দেখুন লেখা আছে Reduce সেখানে চাপ দিন । না বুঝলে নিচে Screenshot দেখুন । 


ধাপ-৭ঃ এবার দেখুন নিচের দিকে লেখা আছে Sensitive Content সেখানে চাপ দিন । 
না বুঝলে নিচে Screenshot দেখুন ।
 

ধাপ-৮ঃ এবার দেখুন লেখা আছে Reduce more সেখানে চাপ দিন । না বুঝলে নিচে Screenshot দেখুন । 





ধাপ- ৯ঃ এবার নিচের মতো লেখা আসবে সেখান থেকে OK চাপ দিন দেখবেন এখন থেকে আপনার ভিডিও ফিডে খারাপ ভিডিও আসবে না ইনশা আল্লাহ্‌ । না বুঝলে নিচে Screenshot দেখুন । 




তো আজকের মতো এই পর্যন্তই । সামনের দিন দেখা হবে নতুন কোন টপিক নিয়ে । ভালো থাকবেন সুস্থ থাকবেন , টেকস গেটওয়ের সাথেই থাকবেন । 







Post a Comment

0 Comments