Update

NOTICE: Hello !! Thanks for visit Techs Gateway. If any problem or request contact with us. Contact: techsgateway@gmail.com

প্রয়োজনীয় ওয়েবসাইট লিঙ্ক এবং এদের কাজ । পর্ব - ১

Sumon Mahmud
Post by: Sumon Mahmud

Published: October 21, 2023

Posted in: Important Websites

 প্রয়োজনীয় ওয়েবসাইট লিঙ্ক এবং এদের কাজ । পর্ব - ১ 


আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি আর যারা নিয়মিত টেকস গেটওয়ের সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতেও শিখতে পারি । আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রয়োজনীয় ওয়েবসাইট পর্ব - ১ নিয়ে । এই পর্ব নিয়মিত পোস্ট করা হবে এবং অনালাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা দরকারি ওয়েবসাইট গুলোকে আপনাদের সামনে হাজির করা হবে । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক । 

বর্তমান টেক দুনিয়ার একটা Tending কাজ হলো ছবি ওঠা ও ছবি এডিটিং এবং সেই এডিট করা ছবি অনাইলের বিভিন্ন জায়গায় শেয়ার করা । আর আমরা যখন ছবি তুলি ছবির কোন না কোন ব্যাকগ্রাউন্ড থাকে কিন্তু এডিটিং করার সময় আমাদের মাঝে মাঝে বাচকগ্রাউন্ড রিমুভ করতে হয় । আমরা হয় তো বিভিন্ন আপস দিয়ে বা কম্পিউটার এ ফটোশপ সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করি কিন্তু এই কাজটি সময় সাপেক্ষ এবং দক্ষতার প্রয়োজন । কিন্তু আজকের থেকে আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দিতে এমন একটি ওয়েবসাইট নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে জাস্ট একটা ওয়েবসাইটে ভিজিট করে আপানার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন । যা সম্পূর্ণ বিনামূল্যে । এর জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না । 

ওয়েবসাইটটির লিঙ্কঃ https://www.remove.bg

কিভাবে রিমুভ করবেন ? 

ভালভাবে বুঝতে মোবাইল ভার্সনের ভিউতে নিচের Screenshot গুলো খেয়াল করুন । 

ধাপ-১ঃ প্রথমে উপরের লিঙ্কে ক্লিক করুন । দেখবেন নিচের মত ইন্টারফেস আসবে । সেখান থেকে Upload Image অপশনে ক্লিক করুন । 



ধাপ-২ঃ Upload Image অপশনে ক্লিক করলে আপনার গ্যালারি বা মেমরি ওপেন হবে । সেখান থেকে আপনি যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা সিলেক্ট করুন । না বুঝলে নিচের Screenshot খেয়াল করুন । যেমনঃ আমি আমার গ্যালারির ইন্টারনেট লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ




ধাপ - ৩ঃ একটু পরেই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি পেয়ে যাবেন । তার নিচেই দেখবেন Download বাটন । Download করুন । দেখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আর নেই ।  না বুঝলে নিচের Screenshot খেয়াল করুন ।



আজকের মতো এখানেই শেষ । সামনের দিন দেখা হবে নতুন কোন ওয়েবসাইট নিয়ে । সেই পর্যন্ত ভালো থাকবেন , সুস্থ থাকবেন আর টেকস গেটয়ের সাথেই থাকবেন । নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের সোস্যাল মিডিয়াগুলোতে । 

Post a Comment

0 Comments